VTVUS

NEWS24/7


দেশের বাজারে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ মূল্য একই দিন বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এর আগে একই দিন সকালে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

Categories:

Tagged:

Comments are closed