যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে বেইজিং

মোহাম্মদ শামীম, চিফ নিউজ এডিটর / ভিটিভি ইউএস.কম

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫

বেইজিং ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে।

এই পাল্টা পদক্ষেপের মাঝে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ।সেইসাথে, অপরিশোধিত তেল, কৃষিযন্ত্র, পিকআপ ট্রাক ও বৃহৎ ইঞ্জিনযুক্ত গাড়ির ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছে চীন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর চীন এমন পদক্ষেপের কথা জানালো।